
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
উলিপুরে দক্ষিণ উমানন্দ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৬ এপ্রিল ) এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ উমানন্দ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: আজগার আলী, সহ-সভাপতি মোঃ মোন্নাফ আলি , কোষাধক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক , কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, সম্পাদক মোঃ ইসরাফিল সরকার , তবকপুর ইউপি সদস্য মো মোশারফ হোসেন সহ উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন দক্ষিণ উমানন্দ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আল-আমিন।