1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:30 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট চরম ভোগান্তিতে ঘরমুখী মানুষ

Reporter Name
  • Update Time : Monday, April 8, 2024,
  • 215 Time View

 

মোছাঃ ববিতা আক্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার দুপুরের পর থেকেই থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে কালিয়াকৈর- নবীনগর সড়কে জিরানী বাজার এলাকা ও চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত চন্দ্রা থেকে যমুনা সেতুগামী গোড়াই পযর্ন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। এসময় কিছুক্ষণ যানবাহন স্থবির হয়ে যায়। আবার কখনো ধীরে ধীরে যানবাহনগুলো চলতে থাকে।
সিরাজগঞ্জ গামী তরিকুল ইসলাম, জুয়েল রানা, স্বপন মিয়া বলেন, গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে বাসে উঠেছি। চন্দ্রা আসতে সময় লাগছে প্রায় দুই ঘন্টা। অথচ চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে সময় লাগে ৩০-৪০মিনিট।
তবে সোমবার দুপুরের পর থেকে গাজীপুর, কালিয়াকৈর, সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প-প্রতিষ্ঠান সকাল থেকেই ছুটি হওয়াতে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে গাজীপুর, কোনাবাড়ী, আশুলিয়ার শত শত শিশু নারী পুরুষ যাত্রীরা চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসে ভীড় করে নিজ গন্তব্যে পৌছাতে।
এখানে যাত্রীর তুলনায় যাত্রীবাহি পরিবহন নেই বললেই চলে। ফলে চন্দ্রা ত্রিমোড় থেকে খাড়াজোড়া প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শিশু-নারী পুরুষ যাত্রীরা অপেক্ষা করতে দেখা গেছে। আবার অনেক যাত্রীদের খোলা ট্রাকে উঠে যেতে দেখা গেছে। এখানে পুলিশ দায়িত্ব পালন করলেও হাজার হাজার যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখে হতবিম্ব হয়ে পড়ে।

রংপুর গামী গার্মেন্টস নারী শ্রমিক ফরিদা বেগম বলেন, দুপুর পৌনে বারোটা থেকে বাসের জন্য দাড়িয়ে আছি। এখন সোয়া একটা বাজে রংপুর যাবো, কিন্তু বাস পাচ্ছি না।
গাইবান্ধাগামী আব্দুস কদ্দুস বলেন, বাস কাউন্টাররা ভাড়া বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা যেতে আগে লাগত ৫শ টাকা এখন ঈদ উপলক্ষে নেয়া হচ্ছে ১ হাজার টাকা।
এদিকে হাইওয়ে পুলিশ পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উত্তরবঙ্গের একমাত্র যাতায়াতের মুখস্থল চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঈদে যাত্রীরা যাতে স্বস্তিতে বাড়ী ফিরতে পারে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখানে সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করছেন বলে নাওজোড় হাইওয়ে পুলিশ জানান।
নাওজোড় হাইওয়ে ওসি মো: শাহাদত হোসেন বলেন, দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের ঢল পড়েছে। যানবাহনের চাপ বেড়েই চলছে। বিকেল দুইটার পর চন্দ্রাস্ত মুখস্থলে গাজীপুর থেকে আসা ও আশুলিয়া থেকে আসা যানাবাহনগুলো দুই লেন দিয়ে একাত্রে যেতে না পারায় র্দীঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট দ্রুত নিরশন করে ঈদে ঘরমুখো মানুষদের স্বাচ্ছন্দে বাড়ী ফিরতে পারতো তার জন্য দুই শতাধিক পুলিশ সড়কে কাজ করছেন।
তাং-০৮-০৪-২০২৪খ্রি.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট