
মো:সুজন আহমেদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সাভার ঢাকা-আরিচা মহাসড়ক গেন্ডা বাস স্ট্যান্ডের পাশে টিনশেড মার্কেটের আদ্রিতা ফেব্রিক্স এন্ড টেইলার্সের দোকানে এসি বিস্ফোরণে পথচারীসহ অন্তত ১০জন আহত হয়
আহতদের মধ্যে দগ্ধ দুইজনকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গুরুতর হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটতে পাঠানো হয়
সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাভার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় আদ্রিতা ফেব্রিক্স এন্ড টেইলার্স দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে
আরও জানা যায় , এসি বিস্ফোরণে আহতদের মধ্যে আদ্রিতা ফেব্রিক্স এন্ড টেইলার্সের মালিক ইউসুফ (৪০) ও তার বন্ধু নাহিদসহ একজন রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে আহত সকলের নাম পরিচয় জানা যায়নি
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে