1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 6:44 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে কটিয়াদী উপজেলা পরিষদ ।

Reporter Name
  • Update Time : Wednesday, April 17, 2024,
  • 221 Time View

 

কিশোরগঞ্জ : সৈয়দ আলীউজ্জামাম মহসিন – জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।

১৭ই এপ্রিল(বুধবার) সকাল ১১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান মতি, উপজেলা সমাজসেবা অফিসার মঈনুর রহমান মনির ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উপস্থিত বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা ও দিনটি উপলক্ষে অবদানকারী সকলের প্রতি দোয়া কামনা করেন।

উল্লেখ্য, দিনটি কিশোরগঞ্জ বাসীর কাছে এক অনন্য মর্যাদা ও গৌরবের দিন কেনোনা ঐতিহাসিক মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন কিশোরগঞ্জের গর্বিত সন্তান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট