1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 26, 2026, 3:04 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

নড়াইলে মিথ্যা মামলা থেকে বাঁচতে কৃষকের আকুতি

Reporter Name
  • Update Time : Monday, April 22, 2024,
  • 206 Time View

 

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলে মিথ্যা ও হয়রানীমুলক মামলা থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষনে সংবাদ সম্মেলন করেছেন কাজল মল্লিক ওরফে নূর মোহাম্মদ মল্লিক। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মলশ্রী গ্রামের আব্দুল বারিক মল্লিকের ছেলে। গত রবিবার (২১ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে সংবাদ মম্মেলনে কাজল মল্লিক বলেন, পৈত্রিকসূত্রে পাওয়া বাগুডাঙ্গা মৌজার ৫৯০ খতিয়ানের ৮৩১ দাগের ৭৫শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এই সম্পত্তি গত বছর ডিসেম্বর মাসে নিজের নামে নামপত্তর করা হয়েছে। যার নামজারি খতিয়ান নম্বর ৫৯০। কিন্তু প্রতিবেশি সুমনা খানম অদৃশ্য শক্তির বলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ভুল তথ্য প্রদান করে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে। কাজল মল্লিক আরও বলেন, প্রতিবেশি সুমনা খানমের বাড়ি থেকে প্রধান সড়কে বের হবার বিকল্প রাস্তা থাকলেও তারা প্রভাব খাটিয়ে টাকার জোরে আমার নিজ নামে দখলকৃত জমির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করতে চায়। আমরা সুমনা খানমের অযৌক্তিক কথায় রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। আমরা সড়যন্ত্র থেকে মুক্তি চাই। এ সময় উপস্থিত ছিলেন কাজল মল্লিকের দুই ছেলে অয়েজ আলী, ফয়জুল্লাহ মল্লিক, স্ত্রী আম্বিয়া বেগম ও ভাই বিপ্লব মল্লিক।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রবাসী আবুল হাসান মোল্যার স্ত্রী সুমনা খানম বলেন, আমরা বহুদিন আগেই বাড়ি থেকে বের হবার জন্য কাজল মল্লিকের ৮৩১ নং দাগের জমির মধ্য দিয়ে যাতায়াত করে আসছি। এবং কাজল মল্লিকের ওই জমি হতে যাতায়াতের জন্য পাঁচ শতক জমি আমাদের কাছে বিক্রি করবে মর্মে দুই লাখ টাকা দিয়ে ষ্ট্যাম্পের মাধ্যমে আমার স্বামী আবুল হাসান ও কাজল মল্লিকের যৌথ স্বাক্ষরে একটি অঙ্গীকারনামা সম্পন্ন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট