
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় পড়েছে প্রচণ্ড গরম। বেশ কয়েকদিন ধরে কালাইয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বর্তমানে তা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর এই দিকে স্বস্তির বৃষ্টিরও মিলছে না দেখা। এই অবস্থায় কালাইবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই ঝামুটপুর বানিহারা হাতিয়র এলাকা র বাসী পুরো বিশ্বজগৎ এর মালিক অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার কাছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য এবং স্বস্তির বৃষ্টির জন্য কালাই উপজেলার বেগুনগ্রাম ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওঃ মোঃ নূরুজ্জামান সরকার এর ইমামতিত্বে ২৫এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮ টায় সালাতুল ইস্তিসকার আদায় করেন। সেখানে ইমাম ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে দীর্ঘসময় ধরে বিশেষ মোনাজাত করেন।