
সাফিউল ইসলাম রকি
বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে মান্দা উপজেলার ফেরীঘাট সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন মান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল সহ ছাত্রলীগের নেতা ও কর্মীগণ ।
কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। মান্দা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অল্প পরিসরে হলেও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। যার সার্বিক সহযোগিতা করেছে নওগাঁ ৪ আসনের নবনির্বাচিত এমপি এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা ।
সারা দেশে ন্যায় নওগাঁর মান্দা উপজেলাতে ও চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম অতিষ্ঠ হয়ে পড়েছে
শনিবার ( ২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১০টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ বিতরণ করা হয়েছে প্রায় শতাধিক জন শ্রমিক ও পথচারীদের মাঝে ।