1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 11:32 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

আকষ্মিক কালবৈশাখী তান্ডবে কমলগঞ্জ

Reporter Name
  • Update Time : Sunday, April 28, 2024,
  • 204 Time View

 

নজরুল ইসলাম সজীব কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ২৭-০৪-২০২৪ তারিখ ভোর রাতে উপজেলার পতনউষার ও শমশেরনগর ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে আরো বেশ কিছু বাড়িঘর। খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার দিনযাপন করছে। এছাড়াও গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে পড়েছে। এতে শুক্রবার মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই কালবৈশাখী ঝড়ের সাথে শিলা বৃষ্টিও হয়।

পতনঊষার,শ্রীসূর্য্য, ধূপাটিলা,হালাবাদী, উসমানগড়,ব্রাহ্মণঊষারসহ ৮টি গ্রামের প্রায় শতাধিক ঘর এবং শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি, ভাদাইরদেউল গ্রামে আরো কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছ-বাঁশ উপড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে খোলা আকাশের নীচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা।

পতনঊষার ইউনিয়নের নেছার মিয়া, ময়নুল মিয়া, মিনারা বেগম,নূরমিয়া,খুশবা বেগম, লিপি বেগম, রহমান মিয়া, সুফিয়ান মিয়া, কালাম মিয়া, আনু মিয়া, ফখরুল মিয়াসহ অসংখ্য পরিবার দুর্বিষহ জীবন যাপন করছেন।
পতনঊষারের স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান জানান, আকষ্মিক কালবৈশাখি ঝড়ে পতনঊষার গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সেসব দরিদ্র পরিবারের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসিক মিয়া জানান, আকষ্মিক কালবৈশাখি ঝড়ে আমার ওয়ার্ডে ৮/১০ ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সেসব দরিদ্র পরিবারের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ খান জানান, আকষ্মিক কালবৈশাখি ঝড়ে আমার ওয়ার্ডে ১৮/২০ টি বাড়ীতে ক্ষয়ক্ষতি হয়েছে।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে প্রচুর পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছে। তাদের দ্রুত সহায়তার প্রয়োজন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট