1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 11:34 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Sunday, April 28, 2024,
  • 216 Time View

 

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ “ স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে আইনগত সহায়তা দিবস যেভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আজ রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে লিগ্যাল এইড বিনা পয়সায় মামলা পরিচালনার অঙ্গিকারে প্রচারনায় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে স্বোচ্ছায় রক্তদান, চক্ষু ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি হাতে নেয় আয়োজক কমিটি।

কর্মসুচিতে জেলা ও দায়রা জজ মোঃ সাইফুজ্জামান হিরো, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময় জেলা ও দায়রা জজ মোঃ সাইফুজ্জামান হিরো জানান, মানুষ যেনো জানতে পারে সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইড মাধ্যমে মামলা পরিচালনার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। যারা মামলা পরিচালনা করতে পারে না অর্থের অভাবে তাদের জন্যই লিগ্যাল এইড। এছাড়া মামলা সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদানে নানা বিষয় তুলে ধরেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট