1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 26, 2026, 1:29 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

আশুলিয়ায় মিথ্যা অভিযোগে আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা কে ফাঁসানোর ব্যার্থ চেষ্টা

Reporter Name
  • Update Time : Tuesday, April 30, 2024,
  • 527 Time View

 

মো:সুজন আহমেদ
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃমনোয়ার হোসেন রাজু কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন।ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিএনপি জামাত শিবিরের প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭৬ ভোট পেয়ে পরাজিত প্রার্থী। বিএনপি’র প্রভাব বিস্তারের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার অভিযোগ। বিএনপি নেতা বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া নির্বাচনে হেরে পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়ার
সাথের নেতা কর্মীর উপর চালাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র।

গত ২৫ এপ্রিল আশুলিয়া থানার জামগড়া রেইন ফরেস্ট পার্ক এন্ড রিসোর্ট সুইমিংপুলে রনি ভূঁইয়া ও তার গ্যাং গোসল করতে যায়। সেখানে গোসল করতে গেলে সুইমিং পুলে গোসলরত পার্কের সকল দর্শানার্থীদের সুইমিংপুল থেকে জোর পূর্বক ভাবে উঠিয়ে দেয় তারা।তখন পার্কের দর্শানার্থীদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটার এক পর্যায়ে। রনি ভূঁইয়া ফোন করে তাঁর গ্যাং এর লোক জন ডেকে নিয়ে আসে এসময় রনি ভূঁইয়ার ফোন পেয়ে একদল কিশোর রাম দা লোহার পাইপ রড লাঠি নিয়ে পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায়। হামলায় পার্কের দর্শানার্থী সহ দুই দলের বেশ কয়েকজন আহত হয়। এবং পার্কের কয়েক জন দর্শনার্থী ভয়ে পার্কের সামনে থেকে দৌড়ে পালিয়ে পার্কের পাশেই আরফান মার্কেট আজাদের ঝুটের গোডাউনে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।সেই গোডাউনে গিয়ে রনি ভূঁইয়ার নেতৃত্বে একদল কিশোর গ্যাং সেখানে লুকিয়ে থাকা দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং আজাদের ঝুটের গোডাউনে ভাঙচুর চালায়।ঝুটের গোডাউনের মালিক আজাদ এর সাথে কথা বলে জানা যায়।যে রনি ভূঁইয়া হাতে দা নিয়ে তার গোডাউনের দিকে দৌড়ে আসে এবং তার পিছন পিছন ২৫ থেকে ৩০ জন কিশোর দা লাঠি নিয়ে এসে আমার গোডাউনে ভাঙচুর ও লুকিয়ে থাকা পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং আমার এক কর্মচারী কে ও মারধর করেন।

অথচ রনি ভূঁইয়া নিজেই পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং দর্শানার্থীদের পিটিয়ে কুপিয়ে জখম করে। আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃমনোয়ার হোসেন রাজুর নামে ও মিথ্যা অভিযোগ করান আশুলিয়া থানায়।

এছাড়াও বকুল ভূঁইয়া ও তার ছেলের নামে রয়েছে অসংখ্য অভিযোগ এর আগেও RAB-4 এর হাতে পিস্তল নিয়ে গ্রেফতার হয়েছিলেন বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া।বেশ কিছু দিন জেলে থেকে জামিনে এসে আবারো শুরু করে নীরহ গরীব অসহায় মানুষের উপর অন্যায় অত্যাচার। বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়ার রয়েছে বিশাল কিশোর গ্যাং বাহিনী তারা টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে মারামারি জমি দখল গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল করে দেন রনি ভূঁইয়া।এছাড়াও রনি ভূঁইয়ার রয়েছে অস্ত্র ব্যবসা গোপন সংবাদের সূত্র ধরে জানা যায় যে রনি ভূঁইয়া আগামী উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগ্নেয়াস্ত্র বিক্রি করছেন।

অভিযোগকারী নাহিদ হাসান সে একজন রনি ভূইয়ার বেতনভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য। রনি ভূইয়া নাহিদ এর দ্বারা বেশ কিছু অঘটন ঘটিয়েছে।নাহিদ হাসান জামগড়া কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসী।নাহিদ হাসানের নামে বেশ কিছু আশুলিয়া থানায় মামলা রয়েছে।

এ সময় আশুলিয়া থানার উপপরিদর্শক এস আই অমিত চৌধুরী জানান ঘটনার সাথে
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুত্র এবং ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ারও
আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা
মোঃমনোয়ার হোসেন রাজুর কোন সম্পর্ক খোঁজে পাওয়া যায় নাই।
তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট