1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 2:08 pm

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026,
  • 49 Time View

 

 

রিপোর্টার: সোহেল রানা

 

রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল—এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের আলোকে অভিযান চালানো হয়। অভিযানের সময় উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র ও অনুমতিপত্র যাচাই করা হয়।

যাদের বৈধ কাগজপত্র ছিল, তাদের ঘটনাস্থলেই ছেড়ে দেওয়া হয়। অন্যদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ বার, মাদক ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট