
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ মাইনুল হাসানের সঞ্চালনায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে আজ ২৪-শে এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন,খুলনা মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মিশকাত হোসেন,সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাবেক ছাত্রনেতা ডাঃ মনিরুজ্জামান শেখ, মোঃ বাবর আলী, মল্লিক আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল,আমিন মাহমুদ,মোঃ মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম,মোঃ মুত্তাকিন, তানজিম আহমেদ তাজ, আইনুল ইসলাম সিয়াম,মোঃ মহররম আলী, মোঃ রানা, মোঃ নাইমুল ইসলাম, মোঃ ডালিম হোসেন, সোহেল,
আলী রেজা বাদশা, মোঃ জসিম উদ্দিন,
মোঃ ফারুক,নাজমুল,বাপ্পি বীর,
মোঃ আসলাম,শেখ ওয়াদুদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন,জাতীয়তাবাদী আদর্শকে বেগবান
ও সুস্থ ধারার রাজনীতিকে শক্তিশালী করা এবং
নিষ্ক্রিয় নেতা কর্মীদের সক্রিয় করে তাদের যথাযোগ্য
সম্মান প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দ্রুত সময়ের মধ্যে জেলার সকল উপজেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সমন্বয়ে জেলার সাবেক ছাত্রদল নেতা ফোরামের নেতৃবৃন্দকে নিয়ে জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার পদক্ষেপ নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।