
স্টাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মঠখোলা গ্রামে অবৈধ বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে নয়ন মিয়া(১৩)নামে এক ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার একই গ্রামের ফালু মিয়ার ছেলে আজিম মিয়ার বৈদ্যুতিক সংযোগ থেকে অবৈধভাবে হিলচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ওরফে করম আলীর ছেলে হৃদয় মিয়া ও বাতিজা বাচ্চু মিয়া মাটি থেকে মাত্র দুই ফুট উপড় দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে বৈদ্যুতিক সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে।
পরে গতকাল মঙ্গলবার দুপুরে মঠখোলা গ্রামের কৃষক কাসেম আলীর ছেলে নয়ন মিয়া(১৩) ধান ক্ষেতের আইল দিয়ে আসার সময় এই অবৈধ বৈদ্যুতিক সংযোগে স্পৃষ্ট হয়ে নিহত হয়।
এ ঘটনায় নিহতের পিতা-মাতা,ভাই-বোন প্রতিবেশীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এ বিষয়ে হিলচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ওরফে করম আলী জানান,এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার ছেলে হৃদয় এবং ফালু মিয়া ও তার ছেলে আজিম সব জানে।
এ বিষয়ে আজিম মিয়া গণমাধ্যমকে জানান,এ অবৈধ সংযোগের বিষয়ে কিছুই জানেন না।
এ বিষয়ে বাজিতপুর অঞ্চলের পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান তাদেরকে বার বার নিষেধ করার পরেও তারা সংযোগটি বিচ্ছিন্ন করে নাই।
এ বিষয়ে বাজিতপুর থানার ওসি গোলাম মোর্শেদ জানান,এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসে নাই।অভিযোগ পেলে আইনুনাগ পদক্ষেপ নেওয়া হবে।