1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 17, 2026, 1:06 pm
Title :
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা  টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি: ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা নিজগ্রামে গণসংযোগ জিএম কামরুজ্জমান টুকুর,গ্রামবাসীর আবেগী ভালোবাসায় সিক্ত। লোহাগড়ায় জেলেদের গরু প্রকল্পে চাঞ্চল্যকর অনিয়ম: তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় স্বপ্নপূরণের পথে ৬মেধাবী, পাশে লালমনিরহাট জেলা প্রশাসন গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল 

অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন প্রসাধনী ও শিশু খাদ্যের  কারখানার   সয়লাভ,  সরকার হারাচ্ছে রাজস্ব,ভোক্তারা হচ্ছে প্রতারিত

Reporter Name
  • Update Time : Thursday, January 18, 2024,
  • 267 Time View

মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার

 

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ও পৌর শহরের বিভিন্ন এলাকায়  অনুমোদনহীন প্রসাধনী ও শিশু খাদ্য কারখানা গড়ে উঠেছে ।

 

 

এসব কারখানার পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকলে ও দেদারছে  তৈরী হচ্ছে  নিম্ন মানের  গোসলের, হাত ধোয়াঁর সাবানও ডিটারজেন্ট পাউডার,শিশু খাদ্য ঝাল মুড়ি চিপস ।

 

 

প্রশাসনের নজরদারি না থাকায় এসব কারখানার উৎপাদিত প্রসাধনী ও খাদ্য খেয়ে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ বালাইসহ পেটের পীড়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

 

 

নামে-বেনামে যত্রতত্র এসব কারখানার পণ্য বিক্রি করে কারখানার মালিকরা লাভবান হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব । পাশাপাশি ভোক্তারা  হচ্ছে প্রতারিত  ।

 

 

সরেজমিনে,কুলিয়ারচরের বাজরা,আগরপুর,দাড়িয়াকান্দি, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড়ে ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি কারখানায় সাবান ও শিশু খাদ্য তৈরী করে বাজারজাত করছে দীর্ঘ কয়েক বছর ধরে ।

 

 

এছাড়া আগরপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন রাফি সোপ নামে একটি সাবান ও ডিটারজেন্ট কারখানার উৎপাদিত এসব পণ্য দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । কিন্ত সাবান তৈরীতে কোন কারখানায় কেমিষ্ট নেই । শুধু তাই নয় অনেকেই আবার একটি পণ্যের জন্য বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করে তারা একাধিক পণ্য তৈরী করে শুভঙ্করের ফাকিঁ দিচ্ছে ।

 

 

গোবরিয়া আবদুল্লাহপুরের জাফরাবাদ মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানিক মিয়ার কারখানায় তৈরী হচ্ছে ঝালমুড়ি ও চিপস ।  এসব কারখানার উৎপাদিত প্রসাধনী ও শিশু খাদ্য  দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এসব বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ।

 

 

 

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসিরা জানান, এসব কারখানার সাবান ব্যবহার করে শরীরে চুলকানি হয় । হাতের চামড়া খসখস করে । আর শিশু খাদ্য খেয়ে প্রায়ই শিশুরা পেটেরপীড়াসহ নানা অসুখে ভোগে । তাই এসব কারখানার মালিকদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয় ।

 

 

এ বিষয়ে মানিক মিয়া জানান, আমার ঝালঁমুড়ি ও চিপস তৈরী করতে আমাকে কুলিয়ারচর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কাসেম সহায়তা করেন । আমার  বিএসটিআইয়ের কোনো অনুমোদন নাই ।

 

 

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম জানান, তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট