1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 6:50 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

আশুলিয়া ইউনিকে সন্ত্রাসী হামলায় সাংবাদিক লাঞ্ছিত

Reporter Name
  • Update Time : Saturday, April 20, 2024,
  • 219 Time View

 

মো সুজন আহমেদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল মুন্সীর নেতৃত্বে তার বাহিনীর হাতে এবার সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন

গত মঙ্গলবার দিবাগত (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে

পেশাগত দায়িত্ব পালন শেষে ওই এলাকায় নিজ অফিসে ক্যামেরা ও ল্যাপটপ রাখতে গিয়ে রাসেল মুন্সী বাহিনীর সদস্যদের দ্বারা হামলার শিকার হন দেশের কন্ঠে ও দৈনিক তৃতীয় মাত্রার আশুলিয়া প্রতিনিধি খোকন হাওলাদার এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিবেদক সাব্বির আহম্মেদ

এ ঘটনায় সাংবাদিক খোকন হাওলাদার বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী রাসেল মুন্সীসহ তার বাহিনীর ৬ সদস্যের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

অভিযোগের সত্যতা নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত ১৭ এপ্রিল রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার সুপারমার্কেটের সামনে রাসেল মুন্সীসহ তার বাহিনীর সদস্যরা মদ্যপ অবস্থায় মাতলামি করছিল। এ সময় তাদের হাতে দেশীয় বাংলা মদের কয়েকটি বোতল ছিল। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সাংবাদিক খোকন হাওলাদার ও সাব্বির আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে রাসেল মুন্সী। পরে তাদের মদ্যপ অবস্থায় মাতলামির ভিডিও ও ছবি তোলা হয়েছে এমন অভিযোগ তুলে দুই সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এর প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে দুইজনকেই চর-ধাপ্পর ও কিল ঘুসি মারেন রাসেল মুন্সী। এ সময় ধারালো সুইস গিয়ার দেখিয়ে প্রায় তিন ঘন্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সন্ত্রাসী রাসেল মুন্সিসহ তার বাহিনীর সদস্যরা

জানাজানি হলে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। ঘটনার দুই দিন পার হলেও ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট