1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:23 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কটিয়াদী উপজেলা নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাই সম্পূর্ণ

Reporter Name
  • Update Time : Wednesday, April 24, 2024,
  • 187 Time View

 

কিশোরগঞ্জ : সৈয়দ আলীউজ্জামাম মহসিন – জেলা প্রতিনিধি

গতকাল ২৩ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার রুবেল মাহমুদ এসব তথ্য জানান।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা শেষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এবার উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপু,সাবেক এম,পি মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো. সাব্বির জামান রনি,সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলতাফ উদ্দিন শাহীন, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম ও শেখ দিলদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার ,বদরুল আলম নাঈম (প্রতিষ্ঠাতা সমন্বয়ক, কটিয়াদি রক্তদান সমিতি ) ,আবু নাঈম (মাষ্টার), সাদেক হোসেন (খোকা ),মোঃ মাহমুদুল হাসান, মো. চাঁন মিয়া ও মো. সিরাজুল ইসলাম শামীম প্রার্থীতা বৈধতা পান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, মোছা. লুৎফা আক্তার ও নূর জাহান আক্তার লিপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৭ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ০২ মে , আর ভোটগ্রহণ হবে ২১ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট