1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 5:15 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১৪

Reporter Name
  • Update Time : Tuesday, April 16, 2024,
  • 181 Time View

 

পুলক কুমার ঘোষ

নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস- চেয়ারম্যান (পুরুষ) ৬ জন এবং মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মো.জাকারিয়া মোল্লা ছাড়া বাকী ১৩জন প্রার্থীই আওয়ামী লীগ দলের নেতা-কর্মী।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স, নড়াগাতি থানা আওয়ামী লীগের সহসভাপতি খান শামিমুর রহমান (ওছি) ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস।
এছাড়া, ভাইস- চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মো.জাকারিয়া মোল্লা,উপজেলা যুবলীগের যুগ্ম আহবয়ক আশীষ ভট্টাচায্য, চাচুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরুল হাসান,নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার ও উপজেলা যুবমহিলা আওয়ামী লীগের সভাপতি ববিতা বেগম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, কালিয়া উপজেলাসহ ১৫০ উপজেলায় ভোটগ্রহন হবে ৮ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট