1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 5:12 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কুমিল্লার চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, April 20, 2024,
  • 179 Time View

 

মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় বাসের পিছনে অপর বাসের ধাক্কা প্রাণ গেল অলিউল্লাহ নামের এক বাস সুপারভাইজারের।

শনিবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা হাড়িখোলা মাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার বলে জানা গেছে। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা।

তিনি বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসটি ওভারটেকিং করার সময় পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ আছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট