1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 12:12 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. তাহসীন বাহার সূচনা আজ শপথ নেবেন

Reporter Name
  • Update Time : Thursday, April 4, 2024,
  • 231 Time View

 

মোঃ রেজাউল করিম ( ব্যুরো চীফ কুমিল্লা)

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নগরকন্যা খ্যাত ডা. তাহসীন বাহার সূচনা আজ বৃহস্পতিবার শপথ নেবেন। শপথ অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথ পড়াবেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিম গতকাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের এবং কুড়িগ্রাম, ঠাকুরগাও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানগণের শপথ গ্রহণও অনুষ্ঠিত হবে।

গত ৯ মার্চ অনুষ্ঠিত উপ নির্বাচনে ডা. সূচনা বিপুল ভোটে জয়ী হন। তিনি কুমিল্লা পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের দেড়শ বছরের ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন। তার বিজয় গত ২১ মার্চ গেজেট প্রকাশের মাধ্যমে সংবাদিত হয়।

শপথ অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল ৯ টায় নির্বাচিত জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ হবে। এরপর ১০ টায় প্রধানমন্ত্রীর আগমন এবং ১০টা ০১ মিনিটে স্থানীয় সরকার সচিব কর্তৃক অনুষ্ঠানের সূচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ১০.০৫ মিনিটে নির্বাচিত মেয়র ও চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করবেন, এবং ১০.১৫ এ মাননীয় মন্ত্রী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করবেন। সকাল ১০.২০ এ প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের মাধ্যমে ডা. তাহসীন বাহার সূচনা তার নতুন দায়িত্বের যাত্রা শুরু করবেন, এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে তার নেতৃত্বের প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট