1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 5:16 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

Reporter Name
  • Update Time : Wednesday, April 17, 2024,
  • 194 Time View

 

 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া:

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই ফুফাতো-মামাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো – কুমারখালী উপজেলার জয়নাবাদ বাসিন্দা পাড়ার আলমগীর হোসেনের ছেলে সাহেদ আলী (৮) এবং তার বোনের মেয়ে সেফা খাতুন (১৩)। শেফা খাতুন একই উপজেলার শেরকান্দী গ্রামের আক্তারুজ্জামান শামীমের মেয়ে। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুফাতো ভাইবোন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের শামীমের মেয়ে শেফা তার মামা বাড়িতে বেড়াতে আসে। মামাতো ভাই সাহেদকে সাথে নিয়ে বুধবার সকালে বাড়ির পার্শ্বর্তী গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে শাহেদের  মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শেফা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের মৃত্যুর খবর শুনে নিহতের পরিবারের সবাই যেন বাকরুদ্ধ। তাদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় ভারী হয়ে উঠেছে।

নিহত সাহেদের বাবা আলমগীর হোসেন ও শেফার বাবা শামীম বলেন, কয়েকদিন আগে শেফা মামা বাড়িতে বেড়াতে আসে। বুধবার মামাতো ভাই সাহেদকে সাথে নিয়ে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। পরে তাদের ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট