1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:31 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, September 12, 2023,
  • 294 Time View



নাঈম।
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের দুই সহকারী আহত হয়েছেন। তবে কোনও শ্রমিক আহত হননি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মাওনা-বরমী সড়কের সোহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক মফিজুল (৩৮) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ (২৩) এবং সজীব (২০)।


স্থানীয়রা জানান, সকালে স্মার্ট পোশাক কারখানার শ্রমিক বহনকারী ত্রিমোহনী যাওয়ার পথে সোহাদিয়া ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের (নিচু জমি) ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাস থেকে চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সোহাদিয়া (নলজুরা) ব্রিজ সংলগ্ন স্থানে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। গুরুতর আহত বাসের চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় চালকের সহকারী দুই জন আহত হন। তাদেরকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনও শ্রমিক আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট