1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 5:14 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঝিনাইদহের শৈলকুপায় স্বাধীন বিশ্বাস হত্যা মামলার ৬ পালাতক আসামী র‌্যাব এর হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, April 16, 2024,
  • 222 Time View

 

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটোই বাজার এলাকা হতে বিশেষ অভিযান
পরিচালনা করে স্বাধীন বিশ্বাস হত্যা মামলার ০৬ জন পলাতক আসামীকে ৪৮ ঘন্টার
মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গত ১৪ এপ্রিল রোববার ভিকটিম এর পিতার সাথে
কাদা খেলা নিয়ে ভগবাননগর গ্রামস্থ আদিবাসী পাড়া কালি মন্দিরের কাছে
আসামীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। উক্ত বিষয় নিয়ে আসামী এবং ভিকটিমের
পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক আড়াই
টার সময় ভিকটিমের পিতা সুনিল বিশ্বাস (৪৫) ১৫নং ফুলহরি ইউনিয়নের
ভগবাননগর গ্রামস্থ মোঃ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর
পৌছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সুনিল বিশ্বাসের পথরোধ
করে মারপিট শুরু করে। সুনিল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা,
ভিকটিম স্বাধীন বিশ্বাস (২৪) তাহার বাবাকে বাচানোর জন্য এগিয়ে আসলে
আসামীগন ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে মাথার আঘাত করে।
আঘাতে স্বাধীন বিশ্বাস গুরুতর জখম হয়। স্থানীয় লোক তাকে গুরুতর জখম অবস্থায়
উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে স্বাধীন বিশ্বাস
চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল দিবাগত রাতে মৃত্যু হয়।
এ বিষয়ে স্বাধীন বিশ্বাস এর পিতা বাদী হয়ে ১৫ এপ্রিল ঘটনার সাথে সম্পৃক্ত ১৪
জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে শৈলকুপা
থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের
একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং হত্যা মামলার পলাতক
আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল বিকালে র‍্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি
চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শৈলকুপা
থানায় হত্যা মামলার এজাহারভুক্ত ০৬ জন পলাতক আসামী শৈলকুপা উপজেলার ভাটোই
বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার
সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ভাটোই বাজার হতে একটি
বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ০৬ জন পলাতক আসামীকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ভগবাননগর গ্রামের নিখিল বিশ্বাসের
ছেলে সজীব বিশ্বাস (২০), শিবু বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (১৮), গোবিন্দ
বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস (৩৫), গৌর বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস
(৪০), শিবু বিশ্বাসের ছেলে প্রশনজিৎ বিশ্বাস (২৬) ও পরেশ বিশ্বাসের ছেলে পলাশ
বিশ্বাস (১৬) নামের ৬ আমামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব-৬ গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে শৈলকুপা থানায় হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট