
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের মির্জাপুরে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ছাত্রলীগের এক নেতা।
শনিবার সকাল ৯ টার সময় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
অভিযুক্ত উপজেলার বহুরিয়া গ্রামের আউলাদ খানের ছেলে ও বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রোমান খান (২৬) বলে জানা যায়।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, উপজেলার বুধিরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসানের সঙ্গে সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী গ্রামের বারেক মিয়ার মেয়ে চম্পা আক্তার (২৫) এর সাথে পারিবারিক ভাবে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে ১৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। প্রবাসে থাকার সুযোগে ছাত্রলীগ নেতা রোমান খান চম্পা আক্তারকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসী হাসানের জমানো নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ চম্পাকে নিয়ে উধাও হন ছাত্রলীগের আহবায়ক রোমান খান। প্রবাসী হাসানের বাবা দেলোয়ার হোসেন গত শনিবার (১৩ এপ্রিল) রাতে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উধাও হওয়া ছাত্রলীগ নেতা রোমান খানের মন্তব্য নিতে তাকে খোঁজা হলে এলাকায় তার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এই কারণে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদ বলেন যে, আমি ঢাকায় রয়েছি। বিষয়টি আপনার মাধ্যমেই শুনতে পেলাম। এব্যাপারে আমাকে কেউ অবগত করেনি। আমি খোঁজ নিচ্ছি।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জানান বলেন যে, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।