1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:23 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ভোটের লড়াইয়ে এমপির স্বজনরা

Reporter Name
  • Update Time : Wednesday, April 24, 2024,
  • 248 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ প্রভাব বিস্তার ও কোন্দলের আশঙ্কায় মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হতে নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা।
প্রধানমন্ত্রীর কঠোর নিদের্শনা না মানায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২১ এপ্রিল) অনলাইনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তার স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
অপরদিকে তার শাশুড়ি সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।

দলীয় সিদ্বান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রিয়া আগরওয়ালা বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সংসদ সদস্য শাশুড়ি আমাকে নির্বাচনের কোন ধরনের সহযোগিতা করছেন না। আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে এর মধ্যে পরিস্থিতি দেখে বিবেচনা করব।

এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের দুই চাচা, ভাই ও বোন ভোটের মাঠে রয়ে গেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর ছোট ছেলে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার ও তার ফুফাতো বোন উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার সুমনা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মোহাম্মদ আলী ও সফিকুল ইসলাম বর্তমান সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা। আর আলী আফসার মাজহারুল ইসলামের চাচাতো ভাই এবং সিমা আক্তার সুমনা ফুফাতো বোন।
কেন্দ্রের কঠোর নির্দেশনা থাকার পরও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রার্থীরা বলেন, স্থানীয় নেতাকর্মীরা আমাদের চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেছে। অনলাইনে চেয়ারম্যান পদে আবেদন করেছি। প্রতীকও পেয়েছি। ইতোমধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কাজ শুরু করেছি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাছহারুল ইসলাম জানান, মাননীয় নেত্রী শেখ হাসিনা কঠিন বার্তা দিয়েছেন। আমি প্রত্যেককে সেই বার্তা পৌঁছে দিয়েছি। নির্দেশ না মানলে দলীয় মৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট