1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:36 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, April 14, 2024,
  • 213 Time View

সালমান রহমান রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলার গুনিয়াউক গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। তবে আরেকজনের নাম জানা যায়নি; তার বাড়িও মাধবপুরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গুটমা বাজারের পাশে আহাদ আলী নামে এক ব্যক্তির স্ত্রীর নামে “স্বপ্না মার্কেট” নির্মাণ করা হচ্ছে। তিন মাস ধরে নির্মাণকাজ চলছে। রবিবার দুপুর ১২টার দিকে মার্কেটে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে ভেতরে প্রবেশ করেন তিনজন শ্রমিক। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান- সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তিনজন সেপটিক ট্যাংকের ভেতর নামেন। সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তারা মারা গেছেন।
মার্কেটের মালিক আহাদ আলী জানান, শ্রমিকদের নাম তিনি জানেন না। ঠিকাদার দিয়ে তিনি মার্কেটের নির্মাণকাজ করছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ বলেন, “সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, “ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট