1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 12:13 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চোরচক্রের এক সদস্য আটক

Reporter Name
  • Update Time : Wednesday, April 3, 2024,
  • 244 Time View

 

নওগাঁ জেলা প্রতিনিধি ঃএস এ উজ্জ্বল,
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহান আলী (৪৯) নামে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে।

আটককৃত জাহান আলী বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। জানা গেছে গত মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম সাপাহার উপজেলা সদর থেকে তাকে আটক করে।

আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে লুকিয়ে রাখা তিনটি বৈদ্যুতিক মিটার ও একটি সাব মার্সিবল পাম্প উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে মহাদেবপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এসব তথ্য জানান।

এই চোর চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চোরদের সাথে যোগাযোগের জন্য একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায়। পরে মালিক পক্ষ যোগাযোগ করলে তাদের কাছ থেকে দেড় হাজার থেকে ২০ হাজার টাকা নিয়ে মিটারের খোঁজ দেয়। গত ২৮ মার্চ উপজেলার চেরাগপুর ইউনিয়নে সাবেক এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদারের পরিচালনাধীন ইটভাঁটার দুটি ও আলীপুর গ্রামের আলম হোসেনের মিটার চুরি হলে আলম হোসেন ২ মার্চ থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএমের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও অন্যান্য অফিসারদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেন। আটক জাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৮টি মামলা রয়েছে। এর আগে থানা পুলিশ আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৯ সদস্যকে আটক করেছিল।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট