
মোছাঃ ববিতা আক্তার
ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে চন্দ্রা এলাকায় সকাল থেকেই নবীনগর টু চন্দ্রা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে দীর্ঘতিতে চলছে যানবাহন। এদিকে গাজীপুরের কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে ৩০০ শিল্প কলকারখানা রয়েছে। শিল্প কারখানাগুলো ছুটি ঘোষণায় চন্দ্রা এলাকা জুড়ে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। ইতিমধ্যেই অনেক শিল্প কারখানা বন্ধ হয়েছে সরকারী ছুটি মোতাবেক আজকে সকল সরকারী বেসরকারী ও শিল্প প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি ঘোষণা করবে। এদিকে চন্দ্র এলাকায় গর্ভ যাত্রীদের বীর বাড়তে শুরু করেছে যার ফলে মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের অভিযোগ গতবারের চাইতে এবার বেশী ভাড়া আদায় করছে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ।
রবিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাকা জুড়ে এমনটি দেখা গেছে।
জানা যায় , উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষের এক মাত্র প্রবেশদার চন্দ্রা। শিল্প কারখানা ছুটি হলেই চন্দ্রা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হবার সম্ভাবনা। অপরদিকে সরকারি অফিস আদালত বন্ধ থাকায় ও ছোট ছোট শিল্পকল কারখানা অনেকটাই ছুটি ঘোষণায় চন্দ্রা এলাকা জুড়ে যাত্রী ও গণপরিবনের চাপ বেড়েছে।
এদিকে মৌচাক থেকে থেকে চন্দ্রা, চন্দ্রা থেকে মির্জাপুর ও চন্দ্রা থেকে বাইপাল পর্যন্ত দীরগতিতে চলছে গণপরিবহন। তবে যাত্রীদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার গন্তব্যস্থানে যেতে এবার বেশী ভাড়া দিতে হচ্ছে।
আগের মতো এবারও যানজট নিরসনে হাইওয়ে পুলিশের থাকছে বিশেষ ব্যবস্থা।
তবে মহাসড়কের চন্দ্রা জুড়ে রয়েছে অসংখ্য বাস কাউন্টার। যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং সহ ফুটপাতে রয়েছে দোকানপাট যার ফলে প্রতি বৎসর ঈদ আসলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকা জুড়ে চরম যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, এবার মহাসড়ক পর্যবেক্ষণ করতে ডোনসহ ৩২ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
চন্দ্রা এলাকা জুড়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বেশি বাড়া নিচ্ছে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।