
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের মির্জাপুরে হাসান’স নামের তৈরি পোশাকের একটি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের মসজিদ রোডের তোফাজ্জল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে দোকানে থাকা ২০ থেকে ২৫ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান বলেন যে, প্রতিদিনের মতো রাত নয়টার দিকে দোকানের মালিক হাসান শাহরিয়ার প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরা এগিয়ে গিয়ে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন ও পোড়া গন্ধ পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর উদ্যোগ নেন।
সিঙ্গাপুর মার্কেটের হাজী লাইব্রেরীর মালিক রুবেল মিয়া বলেন যে , ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন দোকানের মালিককে খোঁজার চেষ্টা করেন। একই সঙ্গে তারা চেষ্টা করে প্রথমে দোকানের একটি তালা ভাঙতে সক্ষম হন।
সংবাদ পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের শাটারের সামনে থাকা গেইটের সব কটি তালা যন্ত্র দিয়ে কেটে আগুন নেভানোর চেষ্টা করেন। উক্ত সময় কলেজ রোড, মসজিদ রোডসহ আশপাশের এলাকায় উৎসাহী জনতার ভিড় পড়ে যায়। প্রায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক হাসান শাহরিয়ার জানান যে, ধার-দেনা করে ব্যবসা দাঁড় করার চেষ্টা করছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে।
এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিককে শান্তনা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের উপকর্মকর্তা মতিউর রহমান আগুনের সূত্রপাত নির্ণয় করা সম্ভব হয়নি জানিয়ে বলেন যে , বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ।