
খান শাকিল
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার কড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া বলেন যে , ট্রেনটি মহেড়া ইউনিয়নের কড়াইল এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির চাকায় কয়েকজন যাত্রী আগুন দেখতে পান। এরপর মহেড়া স্টেশনে ট্রেনটি থামানো হয়। বলে জানা যায়।
ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানায় যে , ট্রেনটি মহেড়া রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের একটি বগির চাকায় আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক ভাবে বুঝতে পারায় বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি। পরে ট্রেনটি মহেড়া রেলস্টেশনে থামানোর পর স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বলে নিশ্চিত করেছে। ঘটনার প্রায় ১ ঘন্টা পর রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।