1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:21 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

মুন্সীগঞ্জে শ্রীনগরে থেমে থাকা বাসে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার,গুরুতর আহত- ২

Reporter Name
  • Update Time : Saturday, April 27, 2024,
  • 206 Time View

 

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের)মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় কারের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার(২৬ এপ্রিল)দুপুর দুইটার দিকে উপজেলার কামারখোলা রেলওয়ে ওভার ব্রীজের উপরে মাওয়ামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেটকারের চালক ইমরান হোসেন(২৫) ও যাত্রী মোহাম্মদ নাসির (৪০)। ইমরান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে।‌অপর আহত নাসির উদ্দিন মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও গ্রামের মোঃ নুরুল ইসলাম ঢালির ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ইকবাল পরিবহনের একটি বাস নষ্ট হয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। থেমে থাকা ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেটকারটি।পরে পেছন থেকে একটি এম্বুলেন্স প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।এতে প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়।আহত হয় প্রাইভেটকারের চালকসহ দুইজন।

তাদের গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তারা শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন।ইকবাল পরিবহনের বাস, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও এম্বুলেন্সটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট