
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উৎসবমূখর পরিবেশে সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে ওই পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চয়ারম্যান সৈয়দ তফিক আহম্মদ মীর।
উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চয়ারম্যান মহিউদ্দিন আহমেদ অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মােল্লা মুজিবুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মাস্তাক আহম্মদ, যুগ্ম আহবায়ক শাহআলম সরকার, ফারুক সরকার মজিব, কামাল উদ্দিন ভুইয়া, আজিজ মােল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সােহেল সামাদ, উপজলা স্বেছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভােকেট নাছির উদ্দিন আহমেদ, সদস্যসচিব জয়নাল আবদীন মাল্লা, ব্যবসায়ী কাজী জােইফ আহমদ।
উপজেলা স্বেছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহম্মদ বাদশার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সয়দ হাসান আহম্মদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মৌলভী মহিবুল্লাহ।
অনুষ্ঠানে ভিডিও কলে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপির কেদ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ্ মােফাজ্জল হােসেন কায়কােবাদ। তিনি তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্য ও দীর্ঘায়ু কামনা করন।
মোঃ সাখাওয়াত হোসেন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:
তারিখ ১৪/০৪/২০২৪ইং