1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 1:48 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

মেঘনায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাবাসহ দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, April 8, 2024,
  • 207 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
কুমিল্লা মেঘনা উপজেলা ভাওরখোলা ইউনিয়নের খিরাচক বাজারে গত ৫ই মার্চ শুক্রবার দিনগত রাত ২ টার দিকে তিন দোকানে আগুন লেগে দুটি পুড়ে ছাই হলে অন্যটি আংশিক পুড়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ওইদিন দোকান মালিক বাদী হয়ে বাবাসহ দুই ছেলেদের আসামী করে মেঘনা থানায় অভিযোগ করেন। বাদী ও বিবাদী উপজেলার খিরাচক এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন- বাবা মুনছুর আলীসহ ছেলে মুর্শিদ (৩৮) ও নাজিম (৩৫)।

সোমবার (৮ এপ্রিল) অভিযোগের বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের এই প্রতিনিধিকে এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে অভিযোগকারী মঙ্গল মিয়া বলেন, বিবাদী মুর্শিদের (৩৮) চেহারা দেখতে পেয়েছেন। অন্যদিকে পুলিশের প্রাথমিক তদন্তে মনে করেন পূর্ব শত্রুতার জেরে এই অভিযোগ হতে পারে।

অভিযোগ সূত্রে জানা যায়, খিরাচক বাজারে বাদী মঙ্গল মিয়ার ডেকোরেটরের মালামালসহ দোকান, খাসেরগাঁও এলাকার মহসিনের মুদি দোকান ও মালামাল এবং রশিদ মিয়ার দোকান ঘর গত শুক্রবার রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে ডেকোরেটর দোকানে ঘুমিয়ে থাকা বাদী মঙ্গল মিয়া কেরোসিনের গন্ধ পায় এবং দোকানে আগুন দেখতে দোকান থেকে বের হয়ে চিৎকার -চেচামেচি করে এবং স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই তিন দোকান পুড়ে ছাই ও একটি আংশিক পুড়ে যায়।

আরও জানা যায়, উল্লেখ্য ১ ও ২ নং বিবাদী ২০১৬ সালের ১৪ই ডিসেম্বর বাদীর ডেকোরেটর দোকানে আগুন লাগালে ওইসময়ও পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই অভিযোগেও ১ ও ২নং বিবাদীর বিরুদ্ধে বর্তমান বাদী মেঘনা থানায় ধারা-৪৩৬ পেনাল কোড মামলা করেন। এ ঘটনার জেরে স্থানীয়রা তখন সাত লাখ টাকার বিনিময়ে সেই মামলা মিমাংসার পর বিবাদীরা আরও উগ্র হয়ে বাদীর পিছনে লেগে থাকে। প্রায়ই জরিমানার টাকা ফেরত দিতে বলে আর না হয় আবার আগুন লাগিয়ে দিবে এই বলে বাদীকে হুমকি-ধমকি দিয়ে যেতো।

এ বিষয়ে বাদী মঙ্গল মিয়া মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা আমার দোকানসহ তিন দোকানে আগুন লাগায়। তারা আমার ক্ষতি করতে পারে জানতে পেরে আমি দোকানেই ঘুমাই। তারপরও এদের থেকে আমার রক্ষা পেলাম না। তবে আমি নিজে বিবাদী মুর্শিদের চেহারা দেখেছি।

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের এই প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করেছি কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে বিবাদীদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে অভিযোগ হয়েছে। ওসি আরও বলেন- আগুন ভিন্ন কোন সূত্র থেকে লাগতে পারে। এ বিষয়ে তদন্ত এখনো চলমান।

অন্যদিকে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘর পরিদর্শন করেন মেঘনা উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.সেলিম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট