1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:39 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

শ্রীপুরে প্রশাসনের আয়োজন বাংলা নর্ববষ পালিত।

Reporter Name
  • Update Time : Tuesday, April 16, 2024,
  • 272 Time View

 

জাহাঙ্গীর সঞ্জু দাস।সিনিয়র স্টাফ রিপোর্টার

শ্রীপুরে প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পালিত। বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করে নেয়া হয়েছে। আবহমান বাংলার ঐতিহ্যের এ উৎসবকে বরণে নানা কর্মসূচী পালন করে শ্রীপুর উপজেলা প্রশাসন। বাঙালিয়ানা পোশাক পরিধান, মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি সার্বজনীন করে উদযাপন করছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। বর্ণিল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্যের রঙবেরঙ ঘুড়ি, লাঙ্গল, মই, হালের গরু, জোয়াল, একতারাসহ বাঁশ ও বেতের হাতে তৈরি হারিয়ে যাওয়া বিভিন্ন উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে গ্রাম বাংলার এক সময়কার চিত্র ফুটে ওঠে। এছাড়াও বাহারি রঙের বৈশাখী পোশাকে নারী-পুরুষের উপস্থিতি মঙ্গল শোভাযাত্রার সৌন্দর্য্য বাড়িয়ে দেয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত লোকজন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা জানান, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করে থাকে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম বাংলার হারানো ঐতিহ্যকে হৃদয়ে ধারণ ও লালনে উৎসাহিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট