1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 26, 2026, 1:21 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

সাভারে কিশোরগ্যাং চাঁদার দাবিতে নেট ব্যবসায়ীকে কুপিয়ে জঘম

Reporter Name
  • Update Time : Monday, April 22, 2024,
  • 324 Time View

 

মো মমিন আলী
স্টাফ রিপোর্টার (ক্রাইম)
সাভারে দাবিকৃত চাঁদা না পেয়ে তানভীর হাসান নয়ন (৩০) নামের এক নেট ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছ কিশোর গ্যাং রাব্বি গ্রুপের সদস্যরা

রবিবার (২১ এপ্রিল) রাত ৮ টার দিকে সাভরের জাহাঙ্গীরনগর সোসাইটির গেটে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত তানভীর হাসান নয়ন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর সোসাইটির মৃত সাবের শিকদারের ছেলে। তিনি প্রি-নয়ন ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী। প্রায় আড়াই বছর ধরে তিনি ঘটনাস্থলের আশেপাশে ৩০ টি নেটের লাইন দিয়ে ব্যবসা করে আসছিলেন

ভুক্তভোগী তানভীর হাসান নয়ন বলেন, আমি একাই ৩০টি নেট লাইন দিয়ে ব্যবসা করি। আমার বাবা মারা গেছেন। আমার তেমন লোকজনও নাই। এর আগে বেশ কয়েক বার আমাকে হুমকিধামকি দিয়ে চাঁদা দাবি করেছিলো। রবিবার রাতে এসে জনি, বাবু ও রাব্বিসহ তাদের গ্রপের আরও লোকজন চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। পরে চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দুই পায়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে।

ভুক্তভোগী নয়নের দাবি, হামলাকারীরা কিশোর গ্যাং রাব্বি গ্রুপের লোকজন। তিনি বলেন, আমি অভিযোগ দিতে ভয় পাচ্ছি। অভিযোগ দিলে ওরা আমাকে মেরে ফেলবে। হামলাকারীরা সবাই কিশোর গ্যাং সদস্য বলে দাবি করেছেন ভুক্তভোগী তানভীর হাসান নয়ন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দ্রুত এদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট