1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:37 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল সাজ্জাদের

Reporter Name
  • Update Time : Sunday, April 14, 2024,
  • 195 Time View

 

মো:সুজন আহমেদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঢাকা জেলার সাভারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেন থামছেই না। এবার তাদের ছুরিকাঘাতে প্রাণ গেলো সাজ্জাদ হোসেন (২২) নামের এক রঙ মিস্ত্রীর।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন

সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর এলাকার শাহীন আলম নুরার ছেলে। বর্তমানে তিনি সাভারের আড়াপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি ফার্নিচারের দোকানে রঙ মিস্ত্রি হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, গতকাল রাতে স্থানীয় স্বপন কিশোর গ্যাংয়ের দুই সদস্যদের সঙ্গে সাজ্জাদ ও তার বন্ধুদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্বপন গ্যাংয়ের ৭/৮ জন ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট