1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:36 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

সাভার কিশোর গ্যাংয়ের হামলায় নিহত সাজ্জাদের প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, April 16, 2024,
  • 252 Time View

 

মো :মমিন আলী
স্টাফ রিপোর্টার (ক্রাইম)
সাভারে রংমিস্ত্রি সাজ্জাদ হোসেনকে (২২) ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামী কিশোর গ্যাং সদস্য আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহিল কাফী। এর আগে, রবিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার আল আমিন (২০) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বানুয়ান ঢাঙ্গের বাজার এলাকার জালাল বাবুর্চির ছেলে। মামলার অন্য আসামিরা হলেন- সাভার পৌরসভার সবুজবাগ এলাকার সরোয়ার হোসেন ভাণ্ডারীর ছেলে স্বপন ওরফে দস্যু স্বপন (২৮), কোটবাড়ী এলাকার সাজু হোসেনের ছেলে রাব্বি (১৯) ও ইয়াছিনসহ (২০) অজ্ঞাত আরও তিনজন। তাদের মধ্যে স্বপনের নামে সাভারসহ দেশের বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলম নুরার ছেলে। তিনি সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে হেমায়েতপুর এলাকায় ফার্নিচার দোকানে রংমিস্ত্রির কাজ করতেন

তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। পরে রবিবার রাতে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে হত্যাকারী আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পলাতক আসামি স্বপন, মুরগি রাব্বি ও ইয়াসিনসহ অজ্ঞাতনামাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট