1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 10:35 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Tuesday, April 2, 2024,
  • 225 Time View

 

স্টাফ রিপোর্টারঃ
২০২৪ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। আসন্ন এই নির্বাচনে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার একাধিক প্রার্থীদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার। ত্যাগী, বিনয়ী ও পরিশ্রমী নেতা হিসেবেই তিন জনমুখে বেশ পরিচিত।

প্রচারণার অংশ হিসেবে ২ এপ্রিল মঙ্গলবার বিকেলে “বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের” উদ্যোগে উপজেলার সনমান্দি ইউনিয়নের আলী হায়দার সুপার মার্কেট প্রাঙ্গনে উক্ত ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে ও উপজেলা পরিষদ নির্বাচনে আলী হায়দারকে জয়ী করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলী হায়দার বলেন, আমি নিজ ইচ্ছায় এই নির্বাচনে আসিনি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সোনারগাঁ অনেকাংশেই অবহেলিত এলাকা হিসেবে শীর্ষে রয়েছে। বিগত ৩০ বছরের রাজনৈতিক জীবনে মানুষের মনে যতটুকু স্থান করতে পেরেছি সেই জায়গা থেকেই সনমান্দিসহ সোনারগাঁয়ের অবহেলিত অঞ্চলের মানুষের মনের বাসনা হিসেবে আমার এই নির্বাচনে অংশগ্রহণ।

আমি যেহেতু সোনারগাঁয়ের একটি অবহেলিত অঞ্চলে জন্মগ্রহণ করেছি তাই এসব বঞ্চিত ও অবহেলিত জনগণের মনের দুঃখ কষ্ট বুঝতে পারি। ইতিমধ্যে আমার নেতা আব্দুল্লাহ আল কায়সার স্মার্ট সোনারগাঁ বিনির্মাণের পদক্ষেপ গ্রহন করেছেন। তবে সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য বঞ্চিত জনগণের আর্থ সামাজিক উন্নয়ন জরুরী। তাই আমার নেতার উদ্দেশ্য সহজিকরণে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বঞ্চিত মানুষের দুঃখদুর্দশা নিয়ে কাজ করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, স্মার্ট সোনারগাঁ বিনির্মাণে একজন সৎ-একনিষ্ঠ, জনকল্যাণমুখী নেতার বিকল্প নেই। আলী হায়দার তমনই একজন ব্যক্তিত্বের মানুষ। তার দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে সোনারগাঁবাসী কমবেশি অবগত রয়েছে। তিনি একজন আস্থাভাজন ও বিশ্বাসী। আমরা চাই উপজেলা চেয়ারম্যান হিসেবে আলী হায়দারকে নির্বাচনে জয়ী করে সোনারগাঁয়ের প্রান্তিক পর্যায়ের মানুষের উন্ননের সুযোগ করে দিতে।

এসময় উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোফরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রেহাজ আলী।

আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সোনারগাঁ উপজেলা কমিটির সাঃ সম্পাদক মাহফুজুর রহমান ও সাংগঠনিক আলেয়া আক্তার, কাঁচপুর ইউনিয়ন সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সনমান্দি ইউনিয়ন সভাপতি মনির হোসেন, সাঃ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক খলিলুর রহমান, উপজেলা কমিটির সদস্য মোঃ রাহাত, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ এনামুল হক বিজয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট