1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:34 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

হাইল হাওরে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত

Reporter Name
  • Update Time : Saturday, August 12, 2023,
  • 499 Time View

 

আফজল হোসেইন শ্রীমঙ্গল প্রতিনিধি

 

উপজেলা মৎস্য দপ্তর, শ্রীমঙ্গলের উদ্যোগে ২০২২-২৩ সালে স্থাপিত বিল নার্সারি হতে হাইল হাওরে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ১.৫ লক্ষ টি (প্রায় ১০০০ কেজি) কার্পমিশ্র মাছের পোনা ১২ আগষ্ট সকাল ১১ ঘটিকায়

অবমূক্ত করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সন্তোষ রঞ্জন দত্ত, সুবীর দাস, মৎস্যজীবী প্রতিনিধি পিয়ার আলী ও অন্যান্য মৎস্যজীবী ও সুফলভোগীবৃন্দ।

প্রধান অতিথি ভানুলাল রায় বলেন, বিল নার্সারির মাধ্যমে পোনা উৎপাদন করে হাওরে অবমূক্তকরণ বর্তমান সরকারে একটি প্রসংশনীয় ও কার্যকরী উদ্যোগ। এই পদ্ধতিতে কম খরচে বিপুল পরিমানে পোনা উৎপাদন করে হাওরে অবমূক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তিনি সরকারের পাশাপাশি বিল ইজারা গ্রহীতাদের বিল নার্সারির মাধ্যমে হাওরে পোনামাছ অবমুক্তির জন্য আহবান জানান। এছাড়া তিনি হাওরে অবমূক্ত করা পোনামাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার জন্য মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির জানান, ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় সমগ্র হাইল হাওরে ৫টি বিল নার্সারি স্থাপন করে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ৭ লক্ষ কার্প জাতীয় মাছের পোনা অবমূক্ত করা হয়েছে। এর ফলে হাওরে দেশীয় প্রজাতির ছোট মাছের পাশাপাশি কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

মৎস্যজীবী প্রতিনিধি পিয়ার আলী বলেন হাওরে এই বছর যে পরিমান পোনা অবমূক্ত করা হয়েছে তা যদি আমরা সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে মাছের উৎপাদন বৃদ্ধির সাথে মৎস্যজীবীদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট