বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রূপসায় জনসমর্থনে শীর্ষে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর অব্যাহত গনসংযোগ। 

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু গতকাল ২৫-শে এপ্রিল (শনিবার) বিকালে নৈহাটি ইউনিয়নের রূপসা কাঁচা বাজার, মাছ বাজার, রেল স্টেশন মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

 

এসময় তিনি বলেন দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি নির্বাচিত হলে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে রূপসাকে একটি আধুনিক, উন্নত ও পরিকল্পিত উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। রূপসার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি সবসময় কাজ করে যাবো। আমি বিশ্বাস করি জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। রূপসার প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি নিরাপদ, সুন্দর ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তুলতে চাই। আপনারা পাশে থাকলে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান ডাবলু, নিজাম উদ্দিন শেখ, শেখ হাফিজুর রহমান, সেলিম মোল্লা, হেমায়েত আলী খন্দকার, মোস্তাক মোল্লা, আসাদুজ্জামান পাইক, আরিফ ফকির, জুয়েল আহমেদ বাদশা, সোনা মিয়া, জি এম হিরোক, ইমরান শেখ, আবুল কাশেম, সাইদুল ইসলাম, নাসিম শেখ, সুজন শেখ, জি এম মাইনুল, সোহেল শেখ, নয়ন পাইক, রুবেল শেখ, রমজান গোলদার, সুমন শেখ, আব্দুল্লাহ শেখ ও জি এম এজাজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews