বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রূপসা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : শিশুদের প্রাণচঞ্চল অংশগ্রহণ, দৌড়ঝাঁপ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। রূপসা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়।

 

প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালিকাদের মধ্যে। এতে টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালকদের মধ্যে। এতে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটি ইউনিয়নের নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

টুর্নামেন্টে শ্রেষ্ঠ বালিকা খেলোয়াড় নির্বাচিত হন সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ীতা রানী শীল এবং শ্রেষ্ঠ বালক ও সেরা গোলদাতা নির্বাচিত হন নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তারিফ মোল্যা।

 

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ, লালু, আলী আকবর, সুমন রাজু ও আজিজুর রহমান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিবি পরিচালক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াছ হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।

 

প্রধান শিক্ষক শ্যামল দাস ও ফারহানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, মোঃ আলীমুজ্জামান, প্রধান শিক্ষক সজীব কুমার মহলী,শাবানা, এসএম সত্তার, লুৎফর রহমান, অজয় দাম, রমেশ বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকি, শহিদুল আলম সিদ্দকী,জাবেরা পারভিন, পারভিন সুলতানা, সহকারী শিক্ষক এসএম রাকিবুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews