বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে রাতভর জিএমপির ঝটিকা অভিযান, আটক ৭৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের টঙ্গীর বহুল আলোচিত হাজীর মাজার বস্তিতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 

দীর্ঘদিন ধরে ‘মাদকের বড় স্পট’ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অভিযানে নতুন করে আলোচনায় এসেছে অপরাধচক্রের বিস্তৃতি ও দৌরাত্ম্য।

 

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোররাত পর্যন্ত টানা ছয় ঘণ্টা চলে এ অভিযান। পুরো বস্তি এলাকা ঘিরে ফেলে একযোগে একাধিক পয়েন্টে তল্লাশি চালায় পুলিশ। মাদক ব্যবসা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এসব ব্যক্তিকে।

 

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বিক্রির নগদ অর্থ এবং চুরি-ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এতে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই এখানে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় ছিল ও বস্তিটি ছিল তাদের নিরাপদ ঘাঁটি।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

 

অভিযান শেষে ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,

“এই এলাকায় আগে একাধিকবার অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।”

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের আতঙ্কে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তবে অপরাধচক্র পুরোপুরি নির্মূলে এমন অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন তারা।

 

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে—মাদক ও অপরাধ দমনে টঙ্গীসহ গাজীপুর মহানগরের বিভিন্ন স্পটে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews