বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের তৎপরতা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

 

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টায় ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।

 

 

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

 

১) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিদ্যমান সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা,

 

২) অবৈধ ও অনিয়মিত হল সিট বরাদ্দ বাতিল করা,

 

৩) দখলকৃত হল সিট উদ্ধার করে প্রকৃত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

 

 

শিক্ষার্থীরা জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেছেন।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews