Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক গণতদন্ত দৈনিক গণতদন্ত
দৈনিক গণতদন্ত দৈনিক গণতদন্ত
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সারা দেশ

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। 

By দৈনিক গণতদন্ত
April 29, 2026 2 Min Read
0

 

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- বৃক্ষরোপন, বর্ণাঢ্য র‍্যালী, রক্তদান, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত   প্রাঙ্গনে বৃক্ষরোপন শেষে বেলুন ফ্যাস্টুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন লিগ্যাল এইড পটুয়াখালী জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ।

লিগ্যাল এইড কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত   প্রাঙ্গনে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে দিবসের প্রতিপাদ্য

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান  সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান ও সোহেল রানাদ্বয়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা  লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ রাসেল মজুমদার।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, স্পেশাল জজ আদালতের বিচারক গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, সিভিল সার্জন ডাঃ মো. খালেদুর রহমান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক শরীফ মোহাম্মদ সালাউদ্দিন, ব্র্যাক আইনী সহায়তা কর্মসূচীর কর্মী মো.নেফাজ উদ্দিন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মো. ইউনুছ আলী মোল্লা, নারী ক্যাটাগরীর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী রুবাইয়া আক্তার রিয়াহ, উপকারভোগী জাকির হোসেন, উপকারভোগী তাছলিমা বেগম।

অনুষ্ঠানে জেলা ও দায়রা  জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশান ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জিপি,পিপিসহ লিগ্যাল এইড এর কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

দৈনিক গণতদন্ত

Follow Me
Other Articles
Previous

সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next

ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক গণতদন্ত