বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহর উপজেলায় একটি খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (দুপুর ১২টার দিকে) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেলা গ্রামের বাসিন্দা হাসিনুর রহমান হাসু তিন বছরের জন্য একটি সরকারি পুকুর ইজারা নেন। পরবর্তীতে বড় গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং-এর সঙ্গে চুক্তির মাধ্যমে তারা ওই পুকুরের অংশীদার হন। তবে কিছুদিন পর হাসিনুর রহমান নিজেই এককভাবে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বুধবার দুপুরে উভয় পক্ষ একযোগে পুকুরে মাছ ছাড়তে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন হাসিনুর রহমান হাসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান ও মেহেদী হাসান সাগর। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews