রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

রূপসায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-র প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতি নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন, আগামী ৮-ই মে (২৫-শে বৈশাখ) রূপসায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভিটায় ১৬৫ তম জন্ম বার্ষিকী পালন হবে । এদিন তিনি সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।

এছাড়া রূপসায় ট্রাক এবং ট্রলীতে মাটি, বালু ও ইট ইত্যাদি বহন করার সময় ঢেকে না নেওয়ার কারণে সাধারণ মানুষের চোখে-মুখে পড়ে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এসব যানবাহনে মাল ঢেকে নিতে নির্দেশ প্রদান করা হবে। তাছাড়া মাদক-জুয়া নজরদারি বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেক শিশু জন্মের পর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা বিষয়ে ইউনিয়ন পরিষদকে আরো গুরুত্ব দিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আজ ৩০-শে এপ্রিল সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আইন-শৃঙ্খলা সভায় সকলের খন্ড খন্ড বক্তব্যের প্রতি উত্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা ওসি আব্দুর রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা।

উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবানা, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কমল চন্দ্র সানা, ইসলামী ফাউন্ডেশন এর কেয়ারটেকার আব্দুস সালাম। আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল হক বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন‌ চেয়ারম্যান এর প্রতিনিধি ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম প্রমুখ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জামায়াত নেতা হাফেজ মো. জাহাঙ্গীর সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews