রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার  কেশরীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন, ধসের মুখে কৃষি জমি  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে অভিযান বিএনপি শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত

গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন।

 

গজারিয়া উপজেলার বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম অভিযোগ করেন, হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের বাসিন্দা তার আপন ভাই নুরুল ইসলাম (৬৫), গোলাম হোসেন (৬০), নাজমুল হোসেন (৫৫), টিটু মিয়া (৫০), পিন্টু মিয়া (৪০), মন্টু মিয়া (৪৫) এবং গোলাম হোসেনের ছেলে রাসেল (২৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সঙ্গে বিরোধ করে আসছেন।তাজুল ইসলামের দাবি, তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার সুযোগে অভিযুক্তরা তার জমি দখল করে নিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে নিজের প্রাপ্য জমি বুঝে নিতে গেলে তারা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে গজারিয়া থানায় অভিযোগ করলেও বিরোধের কোনো সমাধান হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। গত ১৫ সেপ্টেম্বর গজারিয়া আমলি আদালতে তিনি একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২০৭/২০২৬। এতে দণ্ডবিধির ৩৮৫, ৫০৬(২) ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

 

তবে তাজুল ইসলামের এসব অভিযোগ অস্বীকার করেছেন তার আপন ভাই নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জমি নিয়ে বিরোধের বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

 

 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকীব আকরাম হোসেন বলেন, ‘তাদের মধ্যে পারিবারিক জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। থানায় বিষয়টি মীমাংসা না হওয়ায় শুনেছি তিনি আদালতে মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews