রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার 

সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পানিতে পড়ে মৌসুমি মন্ডল নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মৌসুমি মন্ডল স্থানীয় পাপন সরকারের স্ত্রী ও সদরপুর উপজেলার উজিরখা কান্দির বিভূতি মন্ডলের কন্যা।

 

জানা যায়, মৌসুমি মন্ডল প্রতিদিনের মত সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশে বিলে গোসল করতে যায়। বেশ কিছু সময় পার হলেও ফিরে না আসায় বাড়ির লোকজন খোজ খবর নিতে শুরু করে। এরপর বাড়ির পাশে জুতা ও পানিতে বালতি ভাসতে দেখা যায়, পাশেই বিলের মধ্যে মৌসুমি মন্ডলের লাশ দেখতে পেয়ে উপরে তুলে নিয়ে আসে।

 

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি মন্ডল দীর্ঘদিন যাবত মৃগীরোগে আক্তান্ত ছিলেন। মাঝে মাঝে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। গতকালই তিনি পড়ে গিয়ে মুখে আঘাত পান। গোসল করার সময় তিনি হয়তো এই রোগে আক্রান্ত হয়ে ডুবে মারা যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়ধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews