শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩ ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি,স্বাস্থ্য বিভাগসহ সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।  একেএম আব্দুল আউয়ালের শোকজ প্রত্যাহার না করলে মানববন্ধনের ঘোষনা  পটুয়াখালী হাসপাতালে দালালচক্রের উৎপাত: রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান  লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চিশতিয়া বেকারিকে জরিমানা বিমান-বোয়িংয়ের মধ্যে আরও ১১ উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আশিক বেপারী (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোয়ালীমান্দ্রা বাজারের ছাগলের হাটের সামনের পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আশিক বেপারী লৌহজং উপজেলার সুন্দীসার মুন্সীবাড়ি এলাকার মৃত রহম আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে লৌহজং থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে আশিক বেপারীকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

লৌহজং থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews