মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক মানুষ উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত নিয়ামতপুরে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১,  মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে রোজা মনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোজা মনি ওই গ্রামের মো. জাহিদুল হাওলাদারের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায় শিশুটি। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

 

পরে দ্রুত শিশুটিকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews