মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক মানুষ উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত নিয়ামতপুরে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১,  মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. নাহিদ শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন চানখা ব্রিজের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত নাহিদ শেখ লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকার মৃত মোবারক শেখের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের অংশ হিসেবে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) লোকমান মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সাতঘড়িয়া এলাকায় অভিযান চালান। এ সময় চানখা ব্রিজের সামনে থেকে নাহিদ শেখকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

লৌহজং থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews